কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এক শর্তে সাকিবদের ‘ডিনার ডেটের’ প্রস্তাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ী হয়ে পরবর্তী দুই ম্যাচে হেরেছে। জিততে হলে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। তবে, আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক ঘোষণা দিয়েছে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, 'ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।'

গত ১৫ অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়। কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহার শিনওয়ারি। তাই তো সেদিন তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং মাছ খেতে তাদের সাথে ডিনার ডেটে যাব।’

এর পরদিন গত ১৬ অক্টোবরে আরেক টুইটে সেহার আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

প্রসঙ্গত, সেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X