স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

এখনো ক্রোনিয়েকে তাড়া করছে ম্যাচ ফিক্সিং

হ্যান্সি ক্রনিয়ে। ছবি : সংগৃহীত
হ্যান্সি ক্রনিয়ে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের মৃত্যুর ২২ বছর পরও তাকে তাড়া করে ফিরছে ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক। ২০০০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের তথ্য পেয়েছে ভারতীয় পুলিশ। সেটা নিয়ে দিল্লির এক আদালতে শুনানিও চলছে।

২০০০ সালের ১৯ মার্চ নাগপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে ফিক্সিং করেছিলেন ক্রোনিয়ে। সেই ম্যাচ নিয়ে দিল্লির আদালতে চলা শুনানিতে বিচারকের মন্তব্য, ‘ম্যাচে কত রান হবে, তা আগেই ঠিক করেছিলেন ক্রোনিয়ে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের বিপক্ষে প্রমাণ রয়েছে—শুধু দলের রান নয়, সতীর্থ হার্সেল গিবস কত রান করবেন, সেটাও পূর্বনির্ধারিত ছিল। দলের এক বোলারকেও ১০ ওভারে ৫০ রানের বেশি দেওয়ার কথা বলেছিলেন ক্রোনিয়ে।

দুজনকেই ১৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ম্যাচে দারুণ লড়াই হয়েছিল দুই দলের। সে সময় অধিনায়কের প্রস্তাবের কথা ভুলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটারই। তারা ‘চুক্তি’মতো খেলেননি। পরে ম্যাচও ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন ক্রোনিয়ে।’

ক্রিকেটে ম্যাচ ফিক্সিং কলঙ্ক যখন প্রথম প্রকাশ হয়, তখন ক্রোনিয়ের নাম আসায় ক্রিকেট দুনিয়া হতবাক হয়েছিল। সাবেক প্রোটিয়া অধিনায়কের বিপক্ষে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ফিক্সিংয়ের বিচারের পর তিনি ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। এরপর ২০০২ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ক্রোনিয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X