স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি-বাফুফে নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন আসিফ

বিসিবি-বাফুফে নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন আসিফ
কাজী সালাউদ্দিন (বাঁয়ে) ও নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

ক্ষমতার পটপরিবর্তনের পর থমথমে রয়েছে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের খোঁজ নেই। আর দীর্ঘদিন ধরে কোনোমতে নির্বাচন দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির চেয়ার আগলে রেখেছেন কাজী মো. সালাউদ্দিন।

দেশের সর্বোচ্চ দুই ক্রীড়া ফেডারেশন নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে কাজ শুরু করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্য কর্মকর্তারা। পরে ঊর্ধ্বতন সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা।

এ সময় দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের অভিমত জানান ক্রীড়া উপদেষ্টা। বিসিবি বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো সিদ্ধান্ত আমরা দিতে পারব না। আমরা বিসিবির কাছ থেকে পরামর্শ নিতে পারব, আমরা পরামর্শ দিতে পারব। যেহেতু আইসিসির অধীনে হওয়ায় আমরা পরামর্শ দিয়েছি, বিসিবির পরিচালকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘আইসিসির ওয়ার্কফ্রেমের মধ্যে লিগ্যালি অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়া যায় কি না, এ বিষয়ে বিসিবি আমাদের একটি প্রতিবেদন দিবে। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবে।’

এ সময় পুরো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর বিষয়ে নিজের পরিকল্পনা জানান ক্রীড়া উপদেষ্টা, ‘অটোনোমাস প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ লিগ্যালি প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের জন্য আমরা পরামর্শ দেব। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই। আর সেটা একজন ব্যক্তিকে পরিবর্তনের মাধ্যমে নয়, আমরা পুরো সিস্টেমকে ঢেলে সাজাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

টুপির রাজনীতি ও নির্বাচন

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে যে উদ্যোগের আহ্বান জানালেন তারা

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

১০

আড়াই কোটির নতুন টুর্নামেন্টে কেন নেই সৌম্য-নাঈমরা

১১

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম

১২

মারকাটারি গ্যাংস্টার লুকে শাকিব; ‘প্রিন্স’-এর ঝলকেই বাজিমাত

১৩

শবেবরাতে যা করবেন, যা করবেন না

১৪

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

১৫

পাকিস্তানে ব্যাপক অভিযান, নিহত প্রায় দেড়শ

১৬

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

১৭

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

১৮

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

১৯

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

২০
X