সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করার ঘোষণা মিরাজের

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্মৃতি এখনো জ্বলজ্বলে বাংলাদেশের ক্রিকেটারদের। পাকিস্তান সফর থেকে পাওয়া সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে ভারতের বিপক্ষে লড়াই করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সোমবার (৯ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত সফরকে সমানে রেখে অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ। সেখানে বেশ কয়েকবার লড়াই করার কথা জানান টাইগার অলরাউন্ডার।

বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে রয়েছে ভারত। এ ছাড়া আইসিসি বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ওপরের দিকেও রয়েছেন রোহিত-কোহলিরা। ভারত সফরে বাংলাদেশ কেমন করবে, এমন প্রশ্নের জবাবে ডানহাতি এ অলরাউন্ডার বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’

পাকিস্তান সফরে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা মিরাজ আরও বলেন, ‘যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’

ভারত সফরের চ্যালেঞ্জগুলো কী হতে পারে সে কথাও জানান তিনি, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো।’

অতীতে ভারতে খেলার অভিজ্ঞর কথা জানিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে...সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। বর্তমানে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের প্রতি প্রত্যাশা বেড়েছে সমর্থকদের। সে উত্তাপ বেশ ভালোভাবে বুঝতে পারছেন মিরাজ, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’

ভারতের বিপক্ষের নামার আগে পাকিস্তান সিরিজকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি, ‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এ সফরে দুই টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১০

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১১

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৩

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৪

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৫

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৭

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৮

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৯

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

২০
X