স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে নতুন কী বললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব আল হাসান। ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নেন তিনি।

হত্যা মামলার আসামি হওয়ায় শর্ত জুড়ে দেন নিরাপদে দেশত্যাগের। সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, নিরাপত্তা দিতে অপারগ তারা। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা রয়েছে। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে তিনি নিশ্চিত নন।

এবার নতুন করে তার ব্যক্তিগত চাওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। সেখানে সাকিবের অবসর ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিবের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক।

দেশে খেলতে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সে সুযোগ তিনি পান।’

দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সে বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X