স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

গুরুত্বপূর্ণ সময়ে রান আউটে হতাশ নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
গুরুত্বপূর্ণ সময়ে রান আউটে হতাশ নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

‘আমরা ভালো দলকে হারানোর দারুণ সুযোগ হারালাম’— নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে এমনটাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টাইগ্রেস অধিনায়কের কথাই সত্যি। ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে ১২০ রানের আগে আটকে দেওয়া; এরপর জিততে না পারাটা আক্ষেপই থেকে যাওয়ার কথা। ২১ রানের হার সেমির দৌড়ে কিছুটা পিছিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

শনিবার (৫ অক্টোবর) রাতে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ থেমেছে ৯৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সোবহানা মোস্তারি।

বাকিদের মধ্যে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। উল্টো ব্যর্থতার মিছিলেই মিশে গেছেন সবাই। অবশ্য বোলিংয়ে দারুণ করেছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা। তবে ব্যাটাররা সেটার সুন্দর সমাপ্তি টানতে পারেননি। আসরের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ।

অন্যদিকে টাইগ্রেসদের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখছে ইংলিশ নারী। টি-টোয়েন্টি বিশ্বকাপের চার দেখায় প্রতিটিতে জয় পেয়েছে ইংল্যান্ড।

গ্রুপ-বিতে বাংলাদেশের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ১০ অক্টোবর ক্যারিবীয় নারীদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার।

ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে দিনের আরেক ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। একই মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ৯৩ রান তোলে শ্রীলঙ্কা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন অজি বোলার মেগান স্কট।

অধিনায়ক ও দলের সেরা ব্যাটার চামারি আতাপাত্তু ব্যর্থ হলে দলের রানও একশ ছুঁতে পারেনি লঙ্কানরা। ছোট্ট লক্ষ্য পেয়ে ৩৪ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে বর্তমান শিরোপাধারীরা। ৩৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন বেথ মুনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X