সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের জন্য পুরস্কারের ঘোষণা বিসিবির

বিসিবির পক্ষ থেকে বড় অর্থ পুরস্কার পাবে সাবিনারা। ছবি : সংগৃহীত
বিসিবির পক্ষ থেকে বড় অর্থ পুরস্কার পাবে সাবিনারা। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। তাদের এমন সাফল্যে সারা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির এই গর্বিত মুহূর্তে বাংলাদেশের নারী ফুটবলারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, সাবিনাদের এই অর্জনে দেশের মানুষ গর্বিত এবং বিসিবিও তাদের পাশে রয়েছে। ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিসিবির পক্ষ থেকে তাদের পুরস্কৃত করব। এটা আমাদের জন্য একটি সম্মানের বিষয়। তারা দেশের জন্য টানা দুইবার এমন গৌরব বয়ে এনেছে। পুরস্কারের পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলতে চাই না, তবে আমাদের ডিরেক্টরদের সঙ্গে আলোচনা করে আমরা ভালো পরিমাণের পুরস্কার দেওয়ার চেষ্টা করব।’

দেশে ফিরেই ছাদখোলা বাসে করে এই সাফল্য উদযাপনে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ট্রফি জয় দেশের ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। মেয়েদের ধারাবাহিক এই সাফল্যে জাতীয় দল আরও সমৃদ্ধ হয়েছে। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, সানজিদা আক্তারদের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা তাদের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

বিসিবির পুরস্কারের এই ঘোষণা নারী ফুটবলারদের উৎসাহ জোগাবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১০

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১১

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৩

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৪

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৫

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৭

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৮

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৯

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

২০
X