স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টস ভাগ্য সঙ্গে পেল না বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ২৯৪ রানের বড় সংগ্রহ গড়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই পরাজয়ের ক্ষত ভুলে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। একাদশে এসেছে একটি পরিবর্তন — তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন পেসার শরীফুল ইসলাম।

প্রথম ম্যাচে অধিনায়ক মিরাজ ব্যাট হাতে ৭৪ রানের ইনিংস খেললেও তার ধীরগতির ব্যাটিং ছিল সমালোচনার বিষয়। সেই ম্যাচে হারের ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ওয়ানডে অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে টাইগারদের। আজকের ম্যাচে জয় না পেলে শেষ হয়ে যাবে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ধারা।

২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। সেই রেকর্ড ধরে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মিন্ডলে, গুড়াকেশ মোতি, জেইডেন সিলস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X