স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত
লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসরের জন্য বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত। চোটের কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা লোকেশ রাহুলকে রেখেই বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারত দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফোর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটার তিলক ভার্মা ও পেসার প্রসিধ কৃষ্ণা। তবে মে মাসের পর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলা লোকেশ রাহুলকে স্কোয়াডে রেখেছেন অজিত আগারকারের নির্বাচক প্যানেল।

স্বাগতিক ভারতের ঘোষিত বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-যুবেন্দ্র চাহালের। এশিয়া কাপের দল গঠনের সময় চাহালের তুলনায় চায়নাম্যান কুলদীপ যাদপকে এগিয়ে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপেও সেই যাদবেই আস্থা রেখেছেন আগারকার।

ভারতের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার স্যাঞ্জু স্যামসনের। এশিয়া কাপে স্ট্যান্ড বাই দলে থাকলেও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে দর্শক হয়েই থাকতে হচ্ছে ডানহাতি ব্যাটারকে। এদিকে দারুণ পারফর্ম করা তিলক ভার্মারও জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ব্যাটিং করা ইশান কিষানও প্রত্যাশামতো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা বলছেন সংশ্লিষ্টরা

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১০

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১১

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১২

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৩

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৪

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৫

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৬

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

১৭

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

১৮

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

১৯

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

২০
X