বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললেন ভারত অধিনায়ক

বিশ্বকাপ শুরুর আগে একই ফ্রেমে অশংগ্রহণকারী দরের সব অধিনায়ক। ছবি : এক্স
বিশ্বকাপ শুরুর আগে একই ফ্রেমে অশংগ্রহণকারী দরের সব অধিনায়ক। ছবি : এক্স

পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে না। কিন্তু এতে কোন প্রভাব পড়ছে না ভারতের ভ্রমণ সূচিতে। কেবল এই ম্যাচের জন্যই নিয়ম অনুয়ায়ী কলম্বো যাওয়ার কথা নিশ্চিত করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয় তাদের দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো বিষয়টি অবগত করেনি। বৃহস্পতিবার অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিপক্ষে না খেলার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এই অবস্থায় নানামুখী আলোচনার মধ্যে প্রথম মুখ খুললেন সূর্যকুমার। পাকিস্তান যেহেতু বর্জন করেছে, ভারত ম্যাচ খেলতে যাবে কিনা এই প্রশ্ন করা হয়েছিলো তাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়কদের সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন ‘আমরা তাদের (পাকিস্তান) সঙ্গে খেলতে মানা করিনি। তারাই খেলতে মানা করেছে। আমাদের ফ্লাইট বুক করা আছে এবং আমরা কলম্বো যাচ্ছি।’

পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও নিয়ম অনুযায়ী ভারতকে যেতেই হবে। ম্যাচ রেফারি পাকিস্তান দলের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। পাকিস্তান মাঠে না এলে তখন ওয়াকওভার পেয়ে দুই পয়েন্ট নিশ্চিত করবে ভারত।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুরুটা রাজনৈতিক টানাপোড়েনের ছায়ায় ঢাকা পড়েছে।নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, ভেন্যু বদলের দাবি করে তারা। তবে আইসিসি তা নাকচ করে দেয়। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবির বিপক্ষে পাকিস্তান ছাড়া সব সদস্যই ভোট দেয়। এরপরও বাংলাদেশ রাজী না হলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

পরবর্তীতে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার তাদের দলকে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ওই ম্যাচে অংশ না নেওয়ার নির্দেশ দেয়। পাকিস্তান ও ভারত এক দশকেরও বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট খেলে না; তারা কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টগুলোতেই একে অপরের মুখোমুখি হয়।

ভারত নিজেদের মাটিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে এবং শিরোপা ধরে রাখার বড় সুযোগ তাদের সামনে রয়েছে। যাদবও একমত হয়েছেন যে, তারাই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। হাসিমুখে তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলছি, তাতে আমাদেরকেই ফেভারিট মনে হচ্ছে।’

তবে বাকি দলগুলোর প্রতিও সমীহ দেখিয়েছেন তিনি, ‘তবে টুর্নামেন্টে আরও ১৯টি ভালো দল আছে।খেলার দিন আপনাকে নিজের সেরাটা দিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।আমি নিশ্চিত প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X