স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনালে বৈভব তাণ্ডবে ভেঙে চুরমার ৪ রেকর্ড

বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত
বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দাপুটে ব্যাট করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে ভারত অনুর্ধ্ব-১৯ দল। আর এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এদিন বৈভব মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন। সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছানোর পথে তিনি সমান ৮টি করে চার এবং ৮ ছক্কা মারেন। সূর্যবংশীর ব্যাটিং ছিল বিস্ফোরক। শতরানের পর ৭১ বলেই পূর্ণ করেন দেড়শ রানের কোটা।

শেষ পর্যন্ত বৈভব ৮০ বলে মোট ১৭৫ রান করেন, যার মধ্যে ১৫টি ছক্কা এবং ১৫টি চার ছিল। ম্যানি লুমসডেন তাকে আউট করেন। ১৪ বছর বয়সী এই ব্যাটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী হলেন তৃতীয় ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন। এর আগে কেবল উন্মুক্ত চাঁদ এবং মনজোত কালরা এই কীর্তি গড়েছিলেন। শুধু তাই নয়? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও তাঁর দখলে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি (বল অনুসারে) : ৫১ উইল মালাজচুক (অস্ট্রেলিয়া) বনাম জাপান, উইন্ডহোক, ২০২৬; ৫৫ - বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬; ৬৩- কাসিম আকরাম (পাকিস্তান) বনাম শ্রীলঙ্কা, নর্থ সাউন্ড, ২০২২; ৬৫ বেন মেস (ইংল্যান্ড) বনাম স্কটল্যান্ড, হারারে, ২০২৬; ৬৯ রাজ বাওয়া (ভারত) বনাম উগান্ডা, তাকবা, ২০২২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি : ১৭৫- বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬ ১১১*- উনমুক্ত চাঁদ (ভারত) বনাম অস্ট্রেলিয়া, টাউনসভিল, ২০১২ ১০৮- ব্রেট উইলিয়ামস (অস্ট্রেলিয়া) বনাম পাকিস্তান, অ্যাডিলেড, ১৯৮৮ ১০৭- স্টিফেন পিটার্স (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড, জোহানেসবার্গ, ১৯৯৮ ১০০ - জারাদ বার্ক (অস্ট্রেলিয়া) বনাম দক্ষিণ আফ্রিকা, লিঙ্কন, ২০০২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক ছক্কা : ১৫টি - বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬; ১২টি মাইকেল হিল (অস্ট্রেলিয়া) বনাম ন্যাম, পেনাং, ২০০৮; ১১টি ক্রেগ সিমন্স (অস্ট্রেলিয়া) বনাম কেনিয়া, ডুনেডিন, ২০০২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বাধিক ছক্কা : ৩০- বৈভব সূর্যবংশী (২০২৬) ১৮- ডিওয়াল্ড ব্রুইস (২০২২) ১৮- ফিন অ্যালেন (২০১৬ ও ২০১৮) ১৫- জ্যাক বার্নহাম (২০১৬) ১৪- মাইকেল হিল (২০০৮) ১৪- নিকোলাস পো (২০১৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X