বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘বুলবুল ভাইকে কেন লাগবে, আমি আছি তো’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পারিবারিক কারণে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় তার যাওয়া নিয়ে যেমন কৌতূহল ছিল, দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বিসিবি প্রধান–গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আসিফ। বিসিবির এজ গ্রুপ ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান বলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন ধরে পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।’

আসিফ আরও যোগ করেন, ‘যারা প্রশ্নটা করেন (কবে ফিরবেন বিসিবি সভাপতি), শুধু তাদের উত্তর দিতে কি তিনি বাংলাদেশে থাকবেন? একটা লোক হোটেলে ছোট্ট একটা রুমে গৃহবন্দী থাকে (ঢাকায় থাকলে)। তার ফ্যামিলি আছে, তারও তো জীবন আছে। সেটাও দেখতে হবে। বুলবুল ভাইকে কেন লাগবে, আমাকে বলেন। আমি আছি তো।’

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বুলবুল। এরপর থেকেই টানা কাজের মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে পার করেছেন ব্যস্ত সময়। টানা ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় গেছেন বুলবুল। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর দুদিন আগে তিনি ভার্চুয়ালি বোর্ড মিটিংও করেছেন। সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X