স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সংঘাত : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত ঘোষণা

সৌদি প্রো লিগের দল আল নাসর। ছবি : সংগৃহীত
সৌদি প্রো লিগের দল আল নাসর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। এই সংঘাতের কারণে আগামী দুই দিনের (সোমবার ও মঙ্গলবার) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি। নতুন সূচি পরে ঘোষণা করা হবে।

আজ (রোববার) এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং পাশাপাশি খেলোয়াড়, দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক দেশ, সৌদি আরব ও ইরানের দলগুলো।

সোমবার কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল-আহলি ও স্বাগতিক ক্লাব আল-দুহাইল মুখোমুখি হতো। একইদিন সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল-আহলি নিজেদের মাঠে আতিথ্য দিত ইরানের ট্রাক্টর এফসিকে। পরবর্তীতে মঙ্গলবার কাতারের আল-সাদ ও সৌদি আরবের আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াহদা মুখোমুখি হওয়ার কথা ছিল সৌদি আরবের আল-ইত্তিহাদের।

এদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কাতারের আল-আহলি নিজেদের মাঠে জর্ডানের আল-হুসেইনকেকে আতিথ্য দেওয়ার কথা ছিল। এ ছাড়া বুধবার পূর্বনির্ধারিত আরব আমিরাতের আল-ওয়াসল ও সৌদি আরবের আল-নাসরের ম্যাচও মাঠে গড়াবে না। তবে এই দুই প্রতিযোগিতার পূর্বাঞ্চলীয় অংশের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X