স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এদিকে, বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ পর্যায়ে। এরপর সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

তবে সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই জানিয়েছেন কবে ফিরবেন তিনি। এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন , ‘আশা করি ফিরতে পারব। আসলে সবগুলো বিষয়ই তো এখন আইনের জটিলতাতে আটকা। এগুলো আসলে ছুটানোর চেষ্টা করছে। আমার মনে হয় বিসিবি আন্তরিক আছে এখন পর্যন্ত। তাদের আন্তরিকতাটা যদি আরেকটু বেশি হয়, হয়তো আরও তাড়াতাড়ি এগুলো সমাধান করা সম্ভব হবে।’

আইনি জটিলতা সমাধানের পরপরই ফেরার আশা সাকিবের, ‘যেহেতু আইনি বিষয়, এটা তো আসলে আমার আগের অভিজ্ঞতা নাই, নতুন হচ্ছে এই অভিজ্ঞতাগুলা। তাই এটাতে আসলে কত সময় লাগে কিংবা না লাগে আমার পক্ষেও বোঝা মুশকিল। এগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে। আইনি সমস্যাগুলা যদি সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিন (ফিরব)।’

একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গ ওঠে। যা নিয়ে সাকিব বলেন, ‘আমি তো ওকে আগেও খেলেছি... সিপিএলে খেলেছি। কঠিন অবশ্যই ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া। খেলতে খেলতে একটু মানিয়ে নেওয়া সম্ভব। কিন্তু প্রথমবার যারা খেলছে সাধারণত একটু কঠিন হয় তাদের জন্য। মাঝে মাঝে এরকম ব্যতিক্রমী বোলার আসেই। অজন্তা মেন্ডিস ছিল, আরও এরকম বোলার আসছে, মুরালি (মুরালিধরন)... রহস্যময় এরকম বোলার তো মাঝে মাঝে আসে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X