স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে আফগান তারকার কড়া হুঁশিয়ারি, ভারতকেও বার্তা

হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন আল্লাহ গজনফার। ছবি : সংগৃহীত
হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন আল্লাহ গজনফার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত হওয়ার খবর শোনা গেছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। এই ঘটনায় পাকিস্তানকে হুমকি দিয়ে কাছের বন্ধু ভারতকে পাশে চান আফগান স্পিনার

নিউজ­-১৮ কে গজনফার বলেন, ‘ওই জায়গার (পুনর্বাসন কেন্দ্র) মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই। সেই জায়গাটিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে; সেখানে থাকা মানুষদের হত্যা করা হয়েছে। আফগান জনগণের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

পাকিস্তানকে হুমকি দেওয়ার পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গজনফার, ‘আমি বুঝতে পারছি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষদের লক্ষ্যবস্তু বানাচ্ছে—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটা মেনে নেবে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য খুবই খারাপ হবে।’

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন গজনফার। দুঃসময়ে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার বার্তা দিয়েছেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। অন্যান্য দেশগুলোর প্রতিও আমাদের একই অনুরোধ। এটি কারও জন্যই ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে—এ ধরনের সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X