স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বোর্ড প্রধান হয়েই বুলবুলের নেওয়া যে সিদ্ধান্ত বদলে দিলেন তামিম

তামিম ইকবাল ও আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রাজি ছিল না বিদ্রোহী ক্লাবগুলো। যে কারণে ডিপিএল আয়োজন করা সম্ভব হয়নি বুলবুলের অধীনে। প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ লিগ আয়োজন করা হলেও সব দলের অংশগ্রহণ ছিল না। সব মিলিয়ে বুলবুলের বোর্ডের অধীনে ঢাকার ক্লাব ক্রিকেটই স্থবির হয়ে পড়েছিল।

তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নিয়েই ডিপিএল চালুর উদ্যোগ নিয়েছেন তামিম। ১২ ক্লাবের সাথে আলাপ শেষে মে মাসের শুরুতে সুপার লিগ ছাড়াই ডিপিএল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্তও হয়ে গেছে। এছাড়া বুলবুলের বোর্ডের নেওয়া এক সিদ্ধান্তও পরিবর্তন করেছেন তামিম।

প্রথম বিভাগে ২০ ক্লাবের মধ্যে ১২ ক্লাব নিয়ে লিগ হয়েছে। দ্বিতীয় বিভাগে ২৪ ক্লাবের মধ্যে খেলেছে ১২ ক্লাব। যারা খেলেনি তাদেরকে নিচের লিগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বুলবুলের বোর্ড। তবে এবার সেই শাস্তির সিদ্ধান্ত বাতিল করেছেন তামিম ইকবাল। প্রথম এবং দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সাথে আলোচনার পর অবনমনের সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম।

এ বিসয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এবারের ঢাকা লিগের কোনো বিভাগেই অবনমন বা ওপরের লিগে ওঠার সুযোগ রাখতে চায় না বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। যদিও এমন সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি আছে উপরের লিগে ওঠার সুযোগ পাওয়া চারটি ক্লাবের।

রাজি না হওয়া চার ক্লাবকে এখনও পর্যন্ত রাজি করাতে পারেননি তামিম ইকবাল। তবে সিসিডিএমের একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত যদি এই চার ক্লাবকে রাজি না করানো যায়, সেক্ষেত্রে পরের মৌসুমে ১২ ক্লাবের বদলে ১৪টি ক্লাব নিয়েও প্রিমিয়ার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রথম বিভাগেও ২০টির বদলে ২২টি ক্লাব থাকবে সেক্ষেত্রে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, ক্লাবগুলোর সঙ্গে বিসিবির বৈঠকে দ্বিতীয় বিভাগের যে ১২ ক্লাব লিগ খেলেনি, তাদের নিয়ে আলাদা করে একটি টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে না খেলা ক্লাবগুলোই বর্তমানে তাদের খেলোয়াড়দের কথা বিবেচনা করে এমন প্রস্তাব দিয়েছে। প্রথম বিভাগে না খেলা ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে বুলবুলের বোর্ড সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছিল।

এছাড়া দেশের ক্রিকেটারদের রুটিরুজির প্রধান মাধ্যম ডিপিএলও শুরু হচ্ছে তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই। এতদিন বুলবুলের বোর্ডের অধীনে ১২ ক্লাবের মধ্যে ৯ ক্লাবই খেলার ব্যাপারে রাজি ছিল না। তবে তামিমের বোর্ডের অধীনে রাজি সব ক্লাবই। যদিও ক্লাবদের বৈঠকে ব্রাদার্স ইউনিয়ন এবং লিজেন্ডস অব রূপগঞ্জ অনুপস্থিত ছিল। মে মাসের শুরুতে মাঠে গড়াতে পারে ডিপিএল। এর আগে দলবদল সেরে নেবে ক্লাবগুলো। কিছু মাঠ ভাড়া নিয়ে হলেও এক দিনে ৬টি করে ম্যাচ আয়োজন করা হবে। অর্থাৎ এক দিনেই এক রাউন্ডের সব ম্যাচ হবে। আগের আসরগুলোয় এক দিনে ৩ ম্যাচ করে ২ দিনে শেষ হয়েছিল এক রাউন্ডের খেলা। বর্তমান পরিস্থিতিতে দ্রুত লিগ শেষ করার তাগাদা থেকেই এই পথে হাঁটছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X