স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছর পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

১৫ বছর পর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
১৫ বছর পর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবার সেই দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলছে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই ভেন্যুতে হবে সিরিজের ছয় ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়া আজ এক বিবৃতিতে ভেন্যুসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে তিনটি হবে দিবারাত্রির। মিরপুরে দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যান্টিগায় সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছিল অজিরা। আর টি-টোয়েন্টি সিরিজ সবশেষ খেলেছে ২০২১ সালে। সেবার বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X