স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাভুমাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা

টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত
টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপের সেমিফাইনালে বাদ হওয়ার পরই ধারণা করা হয়েছিল এই ব্যর্থতার দায় পড়তে যাচ্ছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার ওপর। শেষ পর্যন্ত তাই হলো বিশ্বকাপে ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা এবং পারফরম্যান্সগত কারণে সামনের ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ দেওয়া হয়েছে বাভুমাকে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপেও দলের অধিনায়ক ছিলেন তিনি। নিজে ভালো খেলতে না পারলেও দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তবে সমালোচনাও হচ্ছিল বাভুমাকে নিয়ে। এবার বাভুমার ওপরই পড়ল খড়গ। বাভুমা ছাড়াও বিশ্বকাপে খেলা মোট ছয়জন ক্রিকেটারকে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য ৯ জন টিকে গেছেন।

বাভুমার বদলে এক দিন ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক করা হয়েছে আইডেন মার্করামকে। বিশ্বকাপেও চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি বাভুমা। সেই সব ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম। হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলারের মতো ক্রিকেটারেরা রয়েছেন দলে।

বিশ্বকাপের দল থেকে মোট ছয়জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে এক দিনের দল থেকে। বাভুমা ছাড়া বাকিরা হলেন— জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি’কক, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা। তার মধ্যে ডি’কক বিশ্বকাপের পরে অবসর নিয়ে নিয়েছেন।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডিলে ফেলুকোয়ায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজ়ার্ড উইলিয়ামস।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এক দিনের দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, রিজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলে ফেলুকোয়ায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনি ও লিজার্ড উইলিয়ামস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X