ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের সুবাস নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

সিরিজ জয়ের সামনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
সিরিজ জয়ের সামনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের সন্নিকটে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা নিউজিল্যান্ডের ব্যাটাররা। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের স্পিন ম্যাজিকে মিরপুরে ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে এখন টাইগাররা। তবে নিউজিল্যান্ডও ঠিক পিছিয়ে নেই। বাংলাদেশের যেমন দরকার চার উইকেট তেমনি কিউইদের দরকার ৪৭ রান।

সকাল থেকেই মিরপুরে ছড়ি ঘোরাচ্ছে স্পিনাররা। সকালে এজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের সামনে অসহায় আত্মসমপর্ণ করে বাংলাদেশের ব্যাটাররা। এজাজের ৬ উইকেটের সুবাদে মাত্র ১৪৪ রানে অল আউট হয় বাংলাদেশ। আর এতে কিউইদের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৭ রানের।

বর্তমান ক্রিকেট দুনিয়ায় এই স্কোর অল্প মনে হলেও বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় এটি চ্যালেঞ্জিং স্কোরই বটে। আর তার উপর স্পিনিং পিচের পূর্ণ ফায়দাই নিচ্ছেন মিরাজ-তাইজুলরা। এখন পর্যন্ত তাদের দুইজনের শিকার পাঁচ উইকেট। নিউজিল্যান্ড হারিয়েছে ৬ উইকেট। ১৩৭ রানের লক্ষ্যমাত্রা থেকে এখনও কিউইরা বেশ খানিকটা পিছিয়ে। তবে রান আসছে নিয়মিত। ক্রিজে থাকা প্রথম ইনিংসের ৮৭ রান করা গ্লেন ফিলিপস টিকিয়ে রেখেছেন কিউইদের আশা।

শনিবার (৯ ডিসেম্বর) কিউইদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলাদেশের দরকার ছিল দারুণ কিছুর। সেটাই এনে দেন শরিফুল ইসলাম। প্রথম ওভার থেকেই কনওয়েকে ভুগিয়েছিলেন নিজের দুর্দান্ত ইনসুইং দিয়ে। লাঞ্চের পরপরই সেই ইনসুইং দিয়েই কনওয়ের উইকেট তুলে নেন শরিফুল। নিচু হয়ে আসা বলটায় খেই হারান এই ওপেনার। বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত উইকেট।

কেইন উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতে ছিল টাইগাররা। তবে তাইজুলের ঘূর্ণি স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকে। বাঁহাতি এই স্পিনারকে সামনে এসে পুল করতে গিয়ে বলটি মিস করেন উইলিয়ামসন। মুহূর্তেই বলটি হাতে তালুবন্দি করে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক নুুরুল হাসান সোহান। দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে ২৪ বলে ১১ রান করে ফেরত যান উইলিয়ামসন।

এরপর ব্যাট করতে আসা নিকোলসকেও পিচে থাকতে দেননি মিরাজ। এলবিডব্লিউ করে ৩ রান করা কিউই ব্যাটারকে ফেরান এই ডানহাতি স্পিনার। ল্যাথামকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান মিরাজ। সবশেষ তাইজুলের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ব্লান্ডেল।

নিউজিল্যান্ড শিবিরে অবশ্য সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন তাইজুল। ফর্মে থাকা ড্যারিল মিচেলকে শান্তর ক্যাচে পরিণত করেছেন তিনি। শুরুতে আম্পায়ার নাকচ করলেও রিভিউতে ঠিকই কাঙ্ক্ষিত উইকেট পেয়ে যায় টাইগাররা। তবে আক্ষেপ থাকবে বেশ কয়েকটি সুযোগ নষ্টেরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X