স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আগামী বছর জাতীয় দলে পাওয়া যাবে তামিমকে। ছবি : সংগৃহীত
আগামী বছর জাতীয় দলে পাওয়া যাবে তামিমকে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে ফেরা-না ফেরা নিয়ে নাটকীয়তা এখনও চলছে। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত বদলাতেও সময় নেননি তিনি।

এরপর সেপ্টেম্বরে জাতীয় দলে ফিরেও আসেন তিনি। তবে এক ম্যাচ খেলার পর থেকেই দলের বাইরে তিনি। বাদ পড়েন ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও। এখন জাতীয় দলে তামিম আর ফিরবেন কি না এই প্রশ্নই দেখা দিচ্ছে সবচেয়ে বেশি।

দেশসেরা এই ওপেনারের গত বছর থেকে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না তা নিয়ে। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও জানে না তামিম টাইগারদের হয়ে আর ফিরবেন কি না।

এর আগে খবর এসেছিল বোর্ড প্রেসিডেন্ট ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। তবে কাঙ্খিত সেই বৈঠক এখনও অনুষ্ঠিতই হয়নি।

তবে এবার তামিমের ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ সেরা এই ওপেনারের জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানিয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, ২০২৫ সালে জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। তিনি বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

তবে জাতীয় দলে না থাকলেও ক্রিকেটের সাথেই আছেন তিনি। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপাও এনে দিয়েছেন তিনি। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি।

এর আগে মার্চের ১০ তারিখ বিসিবির সঙ্গে বৈঠকে বসেন তামিম। সেই বৈঠকের ফল অবশ্য এখনও জানা যায়নি। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১০

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১১

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১২

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৩

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৪

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৫

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১৬

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১৭

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

২০
X