স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শঙ্কায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

ঝড়ে বিধ্বস্ত এই মাঠেই হওয়ার কথা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের খেলা। ছবি : সংগৃহীত
ঝড়ে বিধ্বস্ত এই মাঠেই হওয়ার কথা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের খেলা। ছবি : সংগৃহীত

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ২০ দলের বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বৈশ্বিক এই আসরের প্রস্তুতি সারার পরিকল্পনা টিম টাইগার্সের।

শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর চারটায় হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল। মার্কিন মূলকে পৌঁছেই টাইগাররা বিশ্বকাপের আমেজের বদলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে টেক্সাসে পা রাখে। বাংলাদেশ দল অবশ্য টেক্সাসে পা রাখার আগেই বেশ বড় ধরনের ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে অঙ্গরাজ্যটির ওপর। যে ঘূর্ণিঝড়ের ফলে এখন পর্যন্ত হিউস্টনে ৭ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তাতেই শঙ্কায় পড়েছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সাধারণত যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলুড়ে দেশ নয়। তাই দেশটির বেশিরভাগ ক্রিকেট মাঠের স্থাপনা অস্থায়ী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সও একই। মঙ্গলবার (২১ মে) থেকে স্বাগতিকদের বিপক্ষে এই মাঠেই সিরিজ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের।

তবে টাইগাররা মাঠে নামার আগেই অস্থায়ী এই ক্রিকেট মাঠ প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে। তাই এখন বিশ্বকাপের আগে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ মাঠে গড়াবে কি না এই নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১০

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১১

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১২

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৩

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৪

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৬

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৭

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৮

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৯

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

২০
X