স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

২০৩৫ এশিয়ান কাপ আয়োজনের দৌড়ে যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়ান কাপের আয়োজক হওয়ার দৌড় আরও জমে উঠেছে। এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও কুয়েত। একই সঙ্গে এই তিন দেশই ২০৩১ সালের আসর আয়োজনের প্রার্থীতাও জমা দিয়েছে বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এএফসি এক বিবৃতিতে জানায়, জাপানও আলাদাভাবে কেবলমাত্র ২০৩৫ সালের এশিয়ান কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ফলে ভবিষ্যতের এই আসরটি ঘিরে বড় ফুটবল শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফার প্রস্তাব অনুযায়ী, ২০৩১ ও ২০৩৫ দুই আসরের আয়োজক দেশ একসঙ্গে একটি বার্ষিক কংগ্রেসেই চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দরপত্রদাতা সদস্য সংস্থাগুলোর (বিডিং মেম্বার অ্যাসোসিয়েশন) সঙ্গে এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এএফসি। প্রয়োজনীয় দরপত্রসংক্রান্ত নথিপত্র জমা ও সমন্বয়ের কাজ এগিয়ে নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।

২০৩১ সালের এশিয়ান কাপ আয়োজনের দৌড়ে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া এবং কিরগিজস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের যৌথ মধ্য এশীয় প্রস্তাব। যদিও সংযুক্ত আরব আমিরাত, যারা ২০১৯ সালের এশিয়ান কাপ আয়োজন করেছিল, প্রাথমিকভাবে ২০৩১ সালের প্রার্থী হলেও গত নভেম্বরে তারা এই দৌড় থেকে নিজেদের সরিয়ে নেয়।

এর আগে নিশ্চিত হয়েছে, ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব। ফলে পরবর্তী দুই আসর (২০৩১ ও ২০৩৫) ঘিরে এশিয়ান ফুটবলের রাজনীতিতে ও কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১০

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১২

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৩

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৪

যুবদল নেতা বহিষ্কার

১৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৬

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৭

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৯

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

২০
X