স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

গোলের পর রিয়াল মাদ্রিদের দুই তারকার উচ্ছ্বাস। ছবি : এক্স
গোলের পর রিয়াল মাদ্রিদের দুই তারকার উচ্ছ্বাস। ছবি : এক্স

আলভারো কারেরাসের জাদুকরী পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে। এই জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার ওপর চাপ ধরে রাখল তারা।

কারেরাসের একক প্রচেষ্টার গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় মাদ্রিদ ক্লাব। মেস্তায়ায় কিলিয়ান এমবাপ্পের ইনজুরি টাইমের গোলে তিন পয়েন্ট সুনিশ্চিত হয়। এমবাপে চলতি মৌসুমে ২৩তম লিগ গোল করলেন। তাতে ইউরোপের শীর্ষ গোলদাতা বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে গোল ব্যবধান একে কমালেন।

এই জয়ে আলভারো আরবেলোয়ার দল ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়েছে। তাতে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানেই রয়েছে তারা। এই হারে ভ্যালেন্সিয়ার রেলিগেশন শঙ্কা আরও বেড়েছে। অবনমন অঞ্চল থেকে এক পয়েন্ট উপরে তারা।

রিয়ালের বক্সের মধ্যে বল মেরে ও কয়েকটি কর্নারে শুরুতে চাপ তৈরি করেছিল ভ্যালেন্সিয়া। কিন্তু আরবেলোয়ার দল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ১৯তম মিনিটে দুইবার সুযোগ তৈরি করে তারা। প্রথমে আর্দা গুলারের শট উগো দুরোর গায়ে লাগে এবং পোস্ট ঘেষে বল বাইরে চলে যায়। নয়তো আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ত স্বাগতিকরা।

ওই কর্নার থেকে এমবাপে আড়াআড়ি শটে ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির পরীক্ষা নেন। ফরাসি ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা দিমিত্রিয়েভস্কির জন্য ঠেকানো খুবই সহজ ছিল। মেসিডোনিয়া গোলকিপারকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। আধঘণ্টার মাথায় এমবাপের বাড়ানো বলে অভিষিক্ত দাভিদ জিমেনেজের শট রুখে দেন স্বাগতিক কিপার।

তবে ৬৬তম মিনিটে ব্যক্তিগত প্রচেষ্টায় দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন কারেরাস। বক্সে ঢুকে তিনজনের চ্যালেঞ্জ উপেক্ষা করে নিচু কোনাকুনি শটে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান তিনি।

এই লিড স্বল্পস্থায়ী হতে পারত। ৭১তম মিনিটে ভ্যালেন্সিয়া সমতা ফেরানোর দারুণ ষুযোগ পেয়েছিল। ফিলিপ উগরিনিকের ক্রস থেকে ফ্রান বেলট্রান জালে বল পাঠানোর খুব কাছে ছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে দিয়ে যায়। ভ্যালেন্সিয়া সমতার খোঁজে থাকলেও এমবাপে ৯১তম মিনিটে জয় নিশ্চিত করেন।

ভ্যালেন্সিয়ার অর্ধে জায়গা পেয়ে ব্রাহিম দিয়াজ বাঁ দিক দিয়ে ঢুকে বক্সে বল বাড়ান। এমবাপে সহজেই জাল কাঁপান।

আগের দিন মায়োর্কাকে হারিয়ে বার্সা ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছিল। তবে রিয়াল ৫৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X