স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অভিষেক আজ, স্বপ্নের একাদশে জায়গা পেল কারা?

ছবি : বাফুফে
ছবি : বাফুফে

অপেক্ষার প্রহর শেষে আর কিছুক্ষণ পরই নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের।ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শক্তিশালী চীনের মুখোমুখি হতে যাচ্ছেন লাল-সবুজের মেয়েরা। কঠিন এই লড়াইয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছেন দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে। এছাড়া সিনিয়র ফরোয়ার্ড তহুরা খাতুনকেও শুরুর একাদশে রাখেননি তিনি।

রূপনার জায়গায় বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে তরুণ মিলি আক্তারের কাঁধে। দল সূত্রে জানা গেছে, উচ্চতার বিষয় মাথায় রেখে মিলিকে খেলনো হচ্ছে।

নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ১৭তম। অন্যদিকে বাংলাদেশ আছে ১১২তম স্থানে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের মুখোমুখি হচ্ছেন ঋতুপর্ণা, আফঈদারা।

পিটার বাটলার একাদশ সাজিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। রক্ষণ সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মিডফিল্ডে থাকছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। ফরোয়ার্ড লাইনে কেবল একজন শামসুন্নাহার সিনিয়র।

‘বি’ গ্রপে থাকা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশ একাদশ :

শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X