স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসময়ে আর্জেন্টিনা

হেরেই চলছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
হেরেই চলছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

খারাপ সময় পার করছে আর্জেন্টিনার নারী ফুটবল দল। জয় যেন অধরাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে চলমান শিবিলিভস কাপে দুই ম্যাচের দুটিতে হেরেছে আকাশী-নীলরা। এমনকি টুর্নামেন্টে কোনো গোলও করতে পারেননি আর্জেন্টিনার মেয়েরা।

ন্যাশভিলের গিওদিস পার্কে ১ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মাঝে দুই দিন বিরতির পর গত রাতে একই মাঠে খেলতে নেমেছে আকাশী-নীলরা। এবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোল ৬৪ মিনিটে করেছেন কলম্বিয়ার ফরোয়ার্ড লিন্ডা কাইসেদো। চার দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দলটি ৩ গোল হজম করেছে।

সাধারণত ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে শিবিলিভস কাপ। ২০১৬ সাল থেকে চলছে মেয়েদের এই টুর্নামেন্ট। চারটি দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হয় এই টুর্নামেন্ট। জিতলে ৩ পয়েন্ট, ড্রতে ১ পয়েন্ট পাবে দলগুলো। হারলে কোনো পয়েন্ট নেই। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান, কত গোল করেছে, মুখোমুখি ম্যাচের ফলাফল দেখে জয়ী দল নির্বাচিত করা হয়।

এখন পর্যন্ত দশবার আয়োজিত হয়েছে শিবিলিভস কাপ। যুক্তরাষ্ট্রে আয়োজিত মেয়েদের এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রই। একবার করে শিরোপা জিতেছে ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান। এবার যুক্তরাষ্ট্র, কানাডা, কলম্বিয়া ও আর্জেন্টিনাকে নিয়ে হচ্ছে শিবিলিভস কাপ। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা কানাডা, কলম্বিয়া দুই দলেরই পয়েন্ট ৩। শুধু গোল ব্যবধানই পার্থক্য গড়ে দিয়েছে।

শনিবার শিবিলিভস কাপের লিগ পর্বের শেষ দিনে রয়েছে দুই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে আর্জেন্টিনা-কানাডা। সেদিন মধ্যরাতে স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X