স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের বিরুদ্ধে নারী বাবুর্চির মামলা

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা: শ্রম ও পাওনা নিয়ে আইনি ঝামেলা
নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা: শ্রম ও পাওনা নিয়ে আইনি ঝামেলা। ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে আবারও মাঠে পারফর্ম করে বেশ ভালোই নজর কেড়েছেন নেইমার। এর মধ্যেই আবারো আইনি জটিলতায় পড়ছেন ব্রাজিলিয়ান তারকা। এবার তারই সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি মামলা করেছেন। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার তৈরি করতেন। এই কারণে কখনো কখনো ১৬ ঘণ্টাও কাজ করা লাগতো তার।

চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ।

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন।

বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। আদালতের নথিতে বলা হয়েছে, ‘দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেওয়া হতো না। ওই সময়ও তিনি কাজ করে যেতেন।’

রিও ডি জেনেরিওর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X