স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিল ফিফা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নড়ে উঠেছে ফুটবল বিশ্বও। এমন পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬—এমনটাই জানিয়েছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি।

ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বিশ্বকাপ এত বড় একটি আয়োজন যে এটি থেমে থাকার সুযোগ নেই। শেষ পর্যন্ত পরিস্থিতির সমাধান হবে এবং যারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা সবাই অংশ নিতে পারবে বলে আমরা আশা করি।’

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে নজর রাখছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান ইতোমধ্যে এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা।

চলতি বছরের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এতে অংশ নেবে ৪৮টি দল এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X