বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আর্সেনালের স্বপ্ন ভেঙে চুরমার করে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

শিরোপা জয়ের পর সিটিজেনদের উল্লাস। ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের পর সিটিজেনদের উল্লাস। ছবি : সংগৃহীত

ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করল ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আজ পেপ গার্দিওলার দল ২-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিল আর্সেনালকে। সেইসঙ্গে ২০০১ সালের পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের শোকেসে তুলল সিটিজেনরা।

ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোলই করেছেন নিকো ও-রিলি। তাও আবার মাত্র ৪ মিনিটের ব্যবধানে গানারদের জালে দুটি গোল করেন তিনি।দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোল করে সিটিজেনদের এগিয়ে দেন তিনি। এর ৪ মিনিটের মধ্যেই গোল ব্যবধান দ্বিগুন করেন নিকো ও-রিলি।

এরপর আর কোন গোলল না হলে দুই গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ নয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের নজীরও গড়ল সিটিজেনরা।

অন্যদিকে, ২০২০ সালের পর প্রথম মেজর কোন সোনালী ট্রফি জয়ের স্বপ্নে বিভোর আর্সেনালের আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ার গল্প রচিত হলো।

আর্সেনালকে হারিয়ে নতুন এক নজীর গড়েছেন ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে রেকর্ড ৫ বার ইংলিশ লিগ কাপের শিরোপা জয়ের নজির গড়লেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X