বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে সমানতালে লড়াইয়ের প্রত্যয়

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়ক। ছবি : বাফুফে
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়ক। ছবি : বাফুফে

র‍্যাঙ্কিংয়ের ১০৮-এ থাকা দল ভিয়েতনাম। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৭২ ধাপ। এমন ওপরের সারির দলের সঙ্গে প্রীতি ম্যাচ সাম্প্রতিক সময়ে খেলেনি বাংলাদেশ। তবু তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার আশ্বাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিয়েতনামের বিপক্ষে এর আগেও খেলেছে বাংলাদেশ। আগামীকাল এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে তৃতীয়বারের মতো।

তার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখি আমরা।’

ভিয়েতনাম ম্যাচকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে তার দল। কাবরেরা বলেন, ​‘আমাদের মূল লক্ষ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

প্রতিপক্ষ ভিয়েতনাম দলে সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো নতুন ও শক্তিশালী ফুটবলারদের উপস্থিতি নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ। তবে তিনি একে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলেন, ​‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের (হোয়াং হেন) উপস্থিতিতে ভিয়েতনামের লাইনআপ এখন অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলেরই মোকাবিলা করতে পারবে।’

হামজা চৌধুরী দলে যোগ দিয়েছেন গতকাল। তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কাবরেরা। তিনি বলেন, ​‘হামজা মাত্র গতকাল বিকেলে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া এবং সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তার খেলার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X