কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা

গোলের পর সান্দ্রো টোনালির উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর সান্দ্রো টোনালির উল্লাস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ২০২৬ বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা।

ম্যাচের শুরুতে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ সহজেই সামাল দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুদলকে।

দ্বিতীয়ার্ধে আগ্রাসী ও সংগঠিত ইতালিকে দেখা যায়। ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে জোরাল শটে গোল করেন সান্দ্রো টোনালি।

একের পর এক আক্রমণে উত্তর আয়ারল্যান্ডকে চাপে রাখে তারা। একবার কিনের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ হয় ৮০তম মিনিটে।

এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উঠে গেছে ইতালি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা। ফাইনাল ম্যাচের জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X