স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

হেরে গেছে ব্রাজিল, কী করবে আর্জেন্টিনা?

অনুশীলনে আর্জেন্টিনা শিবির। ছবি : এক্স
অনুশীলনে আর্জেন্টিনা শিবির। ছবি : এক্স

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে বাড়তি নজর ফুটবল ভক্তদের। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

ব্রাজিল হারার পর ফুটবলপ্রেমীদের এখন মনোযোগ আর্জেন্টিনার ম্যাচে। লাতিন আমেরিকার দুই দেশ বলে কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা বাতিল হয়ে গেছে। কাতারে তাদের পরের ম্যাচ ছিল স্বাগতিক দলের বিপক্ষে। সেটাও হচ্ছে না। এরপর আলবিসেলেস্তেরা ঘরের মাঠে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের সূচি ঠিক করেছিল। কিন্তু কাছাকাছি সময়ে মধ্য আমেরিকার দেশটির আরেকটি ম্যাচ থাকায় তাদের সঙ্গে খেলতে ফিফার অনুমোদন পায়নি লিওনেল স্কালোনির দল।

এরপর নতুন করে দুটি প্রতিপক্ষ ঠিক করে আর্জেন্টিনা সূচি ঘোষণা করেছে। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছাড়ছে না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে।

লিওনেল মেসির দল দুটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। শনিবার বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। তারপর জাম্বিয়ার বিপক্ষে খেলা। মৌরিতানিয়ার সঙ্গে মেসিদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সোয়া ৫টায়।

প্রতিপক্ষ দুর্বল হলেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা, দুর্বলতা খুঁজে বের করতে হবে। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বিইন স্পোর্টস। বাংলাদেশ থেকে অনলাইন লাইভ স্ট্রিমিং সাইট, স্পোর্টস অ্যাপ/ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার হবে ম্যাচটি। আর্জেন্টিনায় সাধারণত টিওয়াইসি স্পোর্টস বা টিভি পাবলিকাতে জাতীয় দলের ম্যাচ সম্প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X