স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসির মনের খবর জানেন না আর্জেন্টিনার কোচ!

অনুশীলনে এখনও আর্জেন্টিনার মধ্যমণি লিওনেল মেসি। ছবি : এক্স
অনুশীলনে এখনও আর্জেন্টিনার মধ্যমণি লিওনেল মেসি। ছবি : এক্স

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

কাতার বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপে দেখা যাবে না—এমন কথা আগেই বলে রেখেছিলেন মেসি। কিন্তু এখনো দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে—এই আশায় বুক বাঁধছেন ভক্তরা। একাধিক সাক্ষাৎকারে আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, কেবল সুস্থ থাকলে এবং ফর্মে থাকলেই আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাকে। বিশ্বকাপ শুরুর তিন মাস আগেও নিশ্চিত নয়, মেসি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি না।

আন্তর্জাতিক বিরতিতে আগামীকাল শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। তার আগে সংবাদ সম্মেলনে মেসি বিশ্বকাপ খেলবে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘এটা মেসিকে করার মতো প্রশ্ন। আমার অবস্থান আপনারা আগেই জানেন। আমি তাকে দলে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ফুটবলের স্বার্থেই তার থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তবে সিদ্ধান্তটা আমার নয়—মেসির নিজের। ওর মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসই এখানে মূল বিষয়।’

তাহলে কী বিশ্বকাপজয়ী কোচ এখনও দলের সেরা তারকার মনের খবর নিতে পারছেন না? যদিওবা মেসিকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না স্কালোনি। তার ভাষ্যমতে, ‘বিষয়টা কঠিন, কারণ শুধু আর্জেন্টিনার মানুষই নয়—সারা বিশ্বের মানুষ তাকে মাঠে দেখতে চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্তটা মেসির। শান্তভাবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। আমরা জানি, সে যাই সিদ্ধান্ত নেবে সেটাই দলের এবং তার নিজের জন্য সেরা হবে। আমরা আশা করি, সে থাকবে।’

আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচেই খেলতে দেখা যাবে মেসিকে। স্কালোনি বলেন, ‘মেসি দুই ম্যাচেই খেলবে, তবে শুরু থেকেই নামবে কি না—সেটা আমরা দেখব। নিজেদের মাটিতে আরও দুটি ম্যাচ পাওয়া—একজন আর্জেন্টাইন হিসেবে তাকে মাঠে দেখার দারুণ সুযোগ। সে যখন থাকে, আমরা যে আনন্দ পাই, সেটাই উপভোগ করার সুযোগ এটি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X