স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কঠিন সিদ্ধান্ত নিল ইরান

ইরান জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইরান জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

অবশেষে কঠিন সিদ্ধান্ত নিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি হওয়ায় নিজেদের সব ক্রীড়া দলকে ‘শত্রু’ হিসেবে বিবেচিত দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে আসন্ন ২০২৬ বিশ্বকাপের ভেন্যু নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানি ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে সরাসরি সৌদি আরবে নির্ধারিত ট্রাক্টর এফসি বনাম দুবাইয়ের শাবাব আল আহলির মধ্যকার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব দেশ বৈরী হিসেবে বিবেচিত এবং যারা ইরানি অ্যাথলেট ও দলের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় বা ক্লাব দলগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে।’

যুদ্ধের প্রভাবে প্রায় প্রতিটি মধ্যপ্রাচ্যের দেশই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার শিকার হচ্ছে। এমন অবস্থায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল আগামী ১৬-২৫ এপ্রিল জেদ্দায় আয়োজনের কথা থাকলেও ইরানের এই অনড় অবস্থান পুরো আসরকেই খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। এরই মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান সরকারের এই নিষেধাজ্ঞায় সরাসরি ২০২৬ বিশ্বকাপের নাম নেওয়া হয়নি, তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলো নিয়ে পরিস্থিতি বেশ জটিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানি খেলোয়াড়দের নিরাপত্তার গ্যারান্টি দিতে না পারার কথা জানানোর পর তেহরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সাথে আলোচনা করছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বকাপ বয়কট করতে চান না। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রেক্ষাপটে ইরানি দলের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে জানিয়েছেন, তারা টুর্নামেন্টটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আয়োজন করতে চান। এখন ফুটবল ভক্তদের নজর ফিফা ও এএফসির দিকে। তারা কি ইরানের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করবে, নাকি ইরানকে ছাড়াই হবে বিশ্বকাপ?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X