স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা এখন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রীতিমতো চমকে দিয়েই বাংলাদেশের জার্সিকে বেছে নিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে হামজা চৌধুরীর সেই অভিষেক পর্বটি ছিল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব লেস্টার সিটির এই তারকার আগমনে দেশের ফুটবলপ্রেমীরা যে স্বপ্ন দেখেছিলেন, গত এক বছরে হামজা তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভালো লাগা, জয় আর আক্ষেপের গল্প শুনিয়েছেন লাল-সবুজের এই সফল প্রতিনিধি।

বাংলাদেশের হয়ে গত এক বছরে ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এর মধ্যে ৪টি গোল করে দলের জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। এই এক বছরে বাংলাদেশের ফুটবলে এসেছে বেশ কিছু ঐতিহাসিক সাফল্য। বিশেষ করে ঘরের মাঠে দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারানো ছিল হামজার কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এ ছাড়া এএফসি এশিয়ান কাপের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী হংকংয়ের সঙ্গে ড্র করা বাংলাদেশের ফুটবলের জন্য ছিল এক বড় অর্জন।

হামজার করা ৪টি গোলের প্রতিটিই এসেছে দেশের মাটিতে। এর মধ্যে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে করা প্রথম গোলটি হামজার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে নান্দনিকতার বিচারে নেপালের বিপক্ষে তার ‘বাইসাইকেল কিক’ থেকে করা গোলটিকে তিনি নিজের অন্যতম প্রিয় হিসেবে বেছে নিয়েছেন।

সাফল্যের পাশাপাশি আক্ষেপও আছে হামজার। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে লিড নিয়েও শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে হারার ক্ষত এখনো শুকায়নি হামজার। এ বিষয়টি অকপটেই স্বীকার করেন তিনি। তার ভাষ্যমতে, ‘হংকংয়ের সঙ্গে শেষ মুহূর্তে হেরে যাওয়াটা ছিল গত এক বছরে আমার জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত।’ ভিয়েতনামের কাছে হারের পর আগামীকাল এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হামজা। তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামব। ইনশাআল্লাহ আমরাই জিতব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X