স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ দল পেয়ে পূর্ণতা পেল বিশ্বকাপ, কোন মহাদেশ থেকে কারা?

বিশ্বকাপের লগো। কালবেলা
বিশ্বকাপের লগো। কালবেলা

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল ৪২ দল। ৪৮ দলের হতে যাওয়া বিশ্বকাপের বাকি থাকা ৬ দলও নির্ধারিত হয়েছে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে হওয়া প্লে-অফের ফাইনালে। সর্বশেষ বলিভিয়া-ইরাক ম্যাচে জয়ী ইরাককে নিয়ে পূর্ণ হয়েছে বিশ্বকাপের ৪৮ দলের বৃত্ত।

মহাদেশ বিবেচনায় এবারের বিশ্বকাপে সর্বাধিক ১৬ দল লড়বে ইউরোপ থেকে। ১০ দল নিয়ে এ তালিকায় দুইয়ে আফ্রিকা। এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৯টি দল।

আমেরিকার দুই অংশ থেকে টিকিট পেয়েছে সমান ৬টি করে দল। এর বাইরে ওয়েশিয়া থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া একমাত্র দল নিউজিল্যান্ড।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন মহাদেশ থেকে কোন কোন কোন দল ২০২৬ বিশ্বকাপ খেলবে:

এশিয়া (৯) :

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ইরাক।

আফ্রিকা (১০) :

আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া।

উত্তর আমেরিকা (৬) :

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি, পানামা।

লাতিন আমেরিকা (৬) :

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

ওশেনিয়া (১) :

নিউজিল্যান্ড।

ইউরোপ (১৬) :

অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X