স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ

ফটোসেশনে বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। ছবি : বাফুফে
ফটোসেশনে বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। ছবি : বাফুফে

বাংলাদেশ-ভারত মানেই এখন অন্যরকম লড়াই। সেই লড়াইয়ের আরও একটি মঞ্চ প্রস্তুত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল উড়ন্ত। এক ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করে তারা। তবে নিয়মরক্ষার আরেক ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে মানিকের একমাত্র গোলে ভর করে নেপালকে হারিয়ে ফাইনালে পা রেখেছ তারা। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক।

মিঠু বলেন, ‘বাংলাদেশে থাকতে বলছিলাম যে আমরা ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে এবং ওদের হারিয়ে আমরা শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে—বলা যায় বাঁচা মরার; আমরা প্রস্তুত। আমি আগেই কিছু বলতে চাই না। শিরোপা জেতার পর সবকিছু বলব। দেশবাসীর কাছে বলব—আমাদের জন্য শুধু দোয়া করেন ইনশাল্লাহ। কালকে ঐতিহাসিক একটা ফাইনালের সম্মুখীন আমরা হতে যাচ্ছি।’

ভারতের কাছে হারলেও ফাইনালকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, ‘আপনারা জানেন বিগত দিনে ২৩ সাল ২৪ সাল ২৫ সাল প্রতিবারই আমরা ফাইনাল খেলছি এই ভারতের কাছে আমরা হেরেছ। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভেতরে একটু অন্য কিছু কাজ করে। মনে হয় তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সব সময়, আমি মনে করি আমার সতীর্থরা মনে করে ভারতের বিপক্ষে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার চেষ্টা করি। ইনশা আল্লাহ আমরা কালকেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X