স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

ন্যু ক্যাম্পে ধাক্কা খেল বার্সা

পরাজয়ের পর হতাশ বার্সার ইয়ামাল। ছবি : সংগৃহীত
পরাজয়ের পর হতাশ বার্সার ইয়ামাল। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেল বার্সেলোনা। বুধবার দিয়েগো সিমিওনের দল ২-০ গোলের লজ্জার হার উপহার দিয়েছে কাতালানদের। সেসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথেও একধাপ এগিয়ে গেল মাদ্রিদের ক্লাবটি।

২০০৬ সালের পর কখনোই ন্যু ক্যাম্পে বার্সাকে হারাতে পারেনি অ্যাটলেটিকো। এমনকি ১৯ বারের চেষ্টায় বুধবারই এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেলেন সিমিওনে। বার্সার মাঠ থেকে জুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সরলথের গোলে অ্যাটলেটিকো জয় নিয়ে ফিরল। ৪৪ মিনিটে পাউ কুবারসি লাল কার্ড দেখায় যে ধাক্কাটা খেয়েছে কাতালানরা, সেটি পরে আর কাটিয়ে উঠতে পারেনি।

অথচ ৫৮ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি গোলের জন্য ১৮টি শট নেয় বার্সেলোনা, এর মধ্যে ৭টি লক্ষ্যে থাকলেও গোলের দেখা পায়নি তারা। বিপরীতে ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রেখেই সফল অ্যাথলেটিকো। কয়েক দিন আগে মাদ্রিদের ক্লাবটিকে তাদের মাঠে হারিয়ে এসেছিল। এর আগে অবশ্য গত ফেব্রুয়ারিতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ওই ভেন্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের আসন্ন দ্বিতীয় লেগও তবে সেই মাদ্রিদের মেট্রোপলিটনে। মঙ্গলবার ফিরতি লেগে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে বার্সার জয়টা কঠিনই হবে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মার্কাশ রাশফোর্ড সুযোগ পেয়ে অ্যাথলেটিকো গোলরক্ষক বরাবর শট নেন। খানিক বাদে আরেকটি ধীরগতির শট ব্যর্থ হয় তার। এরপর আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, ক্রমাগত চাপটা বেশি ছিল অ্যাথলেটিকোর ওপর। প্রায় বোতলবন্দি করে রাখার কৌশল এড়িয়ে ৩০ মিনিটের পর লামিনে ইয়ামাল বক্সে ঢুকে শট নিলেও আটকে যায় প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে। ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, প্রবল ধাক্কাটা আসে ৪৩ মিনিটে জুলিয়ানো সিমিওনেকে বার্সা ডিফেন্ডার কুবারসি ফাউল করলে। প্রথমে হলুদ কার্ড দেখালেও, ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত জানান রেফারি।

বক্সের বাইরে পাওয়া সেই ফ্রি-কিকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন আলভারেজ। যেখানে দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাথলেটিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার নবম গোল, ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতার কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেজ। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। ৫০ মিনিটের পর ইয়ামালের থ্রু বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে কাটালেও পাশের জালে লাগে রাশফোর্ডের শট।

ইংলিশ ফরোয়ার্ডের আরেকটি জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো। ৫৯ মিনিটে ইয়ামালের কর্নার গাভির হেড থেকে গোলবারের সামনে দিয়ে গেলে পা ছোঁয়াতে ব্যর্থ জুলস কুন্দে। সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে ৭০ মিনিটে। ধারার বিপরীতে উঠে অ্যাথলেটিকোকে আরও এগিয়ে দেন সরলথ। বদলি নামা এই ফরোয়ার্ড সতীর্থের ক্রস পেয়ে ভলিতে বল জালে জড়ান। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাওয়া হয়নি বার্সার। ফলে হার নিশ্চিত হয় ২-০ ব্যবধানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X