স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বাজল ব্রাজিলের

ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্যারাগুয়ের আসুনসিওনে অবস্থিত ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দারুণ আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হয় ব্রাজিল।

যদিওবা ম্যাচের প্রথমার্ধে পুরো সময় জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা। এদুয়ার্দো পাপে কাছ থেকে নেয়া শট বাইরে চলে যায়। এদুয়ার্দো কনসেইসাও দুই দুইবার গোলের চেষ্টা করলেও কলম্বিয়ার গোলরক্ষক লুইজি দারুণ কৌশলগত দক্ষতায় রুখে দেন। জোয়াও বেজেরার শটও ঠেকিয়ে দেন তিনি।

১৪ মিনিটে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। স্যামুয়েল আলমেইদা বক্সের ভেতর ফাউলের শিকার হলেও রেফারি পেনাল্টি দেননি। দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা সমানতালে চললেও ৭ মিনিটে গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। মস্কুয়েরার দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করলেও রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা করেন, যা নিয়ে আবারও বিতর্ক সৃষ্টি হয়। গোল হজমের পর কিছুটা ছন্দ হারায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে এসকরসিয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এরপর যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে আরও এক গোল করে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল নিশ্চিত করেন তিনি।

এই হারের ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ব্রাজিলের। এখন তারা আগামী রোববার (১৯ এপ্রিল) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X