বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ কবে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা?

ম্যাচটি যদি হয় তাহলে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। ছবি : সংগৃহীত
ম্যাচটি যদি হয় তাহলে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। ছবি : সংগৃহীত

আবারও আলোচনায় আর্জেন্টিনা-পাকিস্তানের ফুটবল ম্যাচ। ফুটবল উন্নয়নের অংশ হিসেবেই পাকিস্তান-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে। জিও সুপার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক হয়েছে।

যদি প্রস্তাবিত প্রীতি ম্যাচটি (আর্জেন্টিনা-পাকিস্তান) চূড়ান্ত হয়, সেক্ষেত্রে ম্যাচটি ফুটবল বিশ্বকাপের পর হতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি যদি হয় তাহলে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে ফুটবল ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আর্জেন্টিনা। ১৯৮৪ সালে মারদেকা টুর্নামেন্টের ম্যাচটিতে পাকিস্তান হেরেছিল ২-১ গোলে। এবার ফুরোতে যাচ্ছে ৪২ বছরের অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই মুখোমুখি হতে পারে এই দুই দল।

আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত হাসান আফজাল খান সভাপতিত্ব করেছেন। পিএফএফ প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি, এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X