স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এক টিকিটের মূল্য ২১ কোটি!

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। ছবি : সংগৃহীত
১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। ছবি : সংগৃহীত

একটা টিকিটের মূল্য ২৮ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হলেও আপনাকে তা বিশ্বাস করতে হবে। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.২১ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কাটতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন। যার এক-একটির মূল্য ২৮ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল?

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পেছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে এক-একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। যেহেতু গোলের পিছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২,০৭,০০০ ডলার। অন্যদিকে, সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যাটাগরি দুইয়ের একটি আসনের দাম চাওয়া হয়েছে ১,৩৮,০০০ ডলার। বৃহস্পতিবার পর্যন্ত পুনঃবিক্রয় সাইটে ফাইনালের সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ছিল ১০,৯২৩.৮৫ ডলার।

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এগুলো ছিল ফিফার নিজস্ব সাইটে। এবার পুনঃবিক্রয় সাইটে দাম সমস্ত সীমা ছাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X