কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন সপ্তাহ আগে ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে বলা হয়েছিল, ‘সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে আনা যাবে।’ তবে ফিফা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আসন্ন ২০২৬ বিশ্বকাপে ভেন্যুতে আসা দর্শকদের আর পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ফিফা বিশ্বকাপের টিকিটধারীদের জানিয়েছে যে, আচরণবিধি হালনাগাদ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল আর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর স্টেডিয়ামগুলোতে অনুমোদিত নয়।’

পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করার ফিফার নতুন এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিতে পারে। এর ফলে দর্শকরা খালি বোতল নিয়ে এসে স্টেডিয়ামের পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি ভর্তির সুযোগও পাবেন না।

ফিফার বর্তমান নীতিতে শুধু দুটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে– শিশুখাদ্য ও জীবাণুমুক্ত পানি বহন অথবা চিকিৎসাজনিত কারণে প্রয়োজনীয় তরল আনা যাবে, তবে সেক্ষেত্রে ইংরেজি, ফরাসি বা স্প্যানিশ ভাষায় চিকিৎসা সনদ দেখাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১২

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৩

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৪

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৫

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৭

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৮

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৯

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

২০
X