স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

বিশ্বকাপের আগে আলোচনায় মেসি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের আগে আলোচনায় মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল মাঠের অবিশ্বাস্য কীর্তি এবং মাঠের বাইরে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে অনন্য সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব অ্যাস্তুরিয়াস অব স্পোর্টস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুধবার স্পেনের ওভিয়েদোতে মিলিত হয়ে জুরিবোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। বিশ্বকাপ শুরুর মাত্র ৭ দিন আগে এই সম্মানে ভূষিত হলেন এলএম টেন।

স্প্যানিশ প্যারা-সুইমার তেরেসা পেরালসের নেতৃত্বাধীন জুরিবোর্ড মেসিকে ফুটবলের ইতিহাসের ‘সবচেয়ে সফল খেলোয়াড়’ হিসেবে সংজ্ঞায়িত করেছে। ফুটবলারের পাশাপাশি একজন মানুষ হিসেবে মেসির নম্রতার প্রশংসা করে জুরির পক্ষ থেকে বলা হয়, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফিজয়ী খেলোয়াড় হওয়া সত্ত্বেও মাঠের ভেতর অনুকরণীয় আচরণ, ধারাবাহিকতা, নম্রতা এবং দলগত খেলার প্রতি তার দায়বদ্ধতার কারণে মেসি সবার শ্রদ্ধা ও ভালোবাসা জয় করেছেন।’

ক্রীড়াশৈলীর পাশাপাশি মেসির সমাজকল্যাণমূলক কাজের কথা বিশেষভাবে উল্লেখ করে জুরিবোর্ড আরও জানায়, মেসি তার নিজস্ব ফাউন্ডেশনের (লিও মেসি ফাউন্ডেশন) মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।

স্পেনের রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোরের নামানুসারে প্রবর্তিত এই পুরস্কারটিকে স্প্যানিশভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। মোট ১২টি দেশের ২৭টি মনোনয়নের মধ্য থেকে যাচাই-বাছাই করে জুরিবোর্ড এবার লিওনেল মেসিকে বেছে নিয়েছে। আগামী অক্টোবর মাসে ওভিয়েদোতে রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়ার উপস্থিতিতে প্রিন্সেস লিওনোর নিজে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। পুরস্কার হিসেবে প্রশংসাপত্রের পাশাপাশি ৫০ হাজার ইউরো এবং বিখ্যাত কাতালান শিল্পী জোয়ান মিরোর তৈরি একটি বিশেষ ভাস্কর্য দেওয়া হবে।

১৯৮১ সাল থেকে প্রতি বছর আটটি ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে প্রিন্সেস অব অ্যাস্তুরিয়াস ফাউন্ডেশন । ক্রীড়া ক্যাটাগরিতে গত বছর (২০২৫ সালে) এই পুরস্কার জিতেছিলেন আমেরিকান টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এর আগে রাফায়েল নাদাল, ইকার ক্যাসিয়াস, জাভি হার্নান্দেজ এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলও এই সম্মাননা পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X