স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

রেন্টনের সঙ্গে নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড । ছবি: সংগৃহীত
রেন্টনের সঙ্গে নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড । ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন দেখেন প্রতিটি খেলোয়াড়। আর সেই স্বপ্নের দুয়ারে যখন সুযোগ এসে কড়া নাড়ে, তখন জীবনের অন্যান্য পরিকল্পনাগুলো গৌণ হয়ে যায়। নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড ঠিক তেমনটাই করলেন। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে কিউই দলে ডাক পাওয়ায় নিজের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন তিনি।

অকল্যান্ড এফসির ২৭ বছর বয়সী গোলরক্ষক মাইকেল উড গত বছর বাগদান করেছিলেন জানা রেন্টনের সঙ্গে। জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময়সীমার মধ্যেই বিয়ের তারিখ নির্ধারণ করেছিলেন তারা। কিন্তু কোচ ড্যারেন বাজেলির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে ডাক পাওয়ার পর সব পরিকল্পনা বদলে যায়।

বিশ্বকাপে হয়তো মাঠে নামার সুযোগ নাও মিলতে পারে, কিন্তু উডের কাছে দলে থাকাটাই অনেক বড় অর্জন। চার বছর পর পর আসা এই সুযোগটি হাতছাড়া করতে চাননি উড। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার বাগদত্তা খুবই সমর্থন দিয়েছে। বিশ্বকাপের জন্য বিয়ে পিছিয়ে দেওয়া খারাপ কিছু নয়। জীবনে চার বছর পরপর এমন সুযোগ আসে। আমরা আগামী বছর বিয়ে করব।’

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পথটা উডের জন্য মোটেও সহজ ছিল না। মৌসুমের মাঝপথে ফর্মহীনতায় অকল্যান্ডের মূল একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের জোরে আবার সুযোগ আসে যখন দলের মূল গোলরক্ষক অলিভার সেইল চোটে ছিটকে পড়েন। সেই সুযোগের দারুণ ব্যবহার করেছেন উড। অকল্যান্ড এফসির ঐতিহাসিক প্রথম এ-লিগ শিরোপা জয়ে তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মেলবোর্ন সিটির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি ঠেকানো কিংবা সিডনি এফসির বিপক্ষে গ্র্যান্ড ফাইনালে ক্লিন শিট রাখা—সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে থেকেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন উড। নিজের ভূমিকা সম্পর্কে তিনি বেশ বাস্তববাদী। তিনি বলেন, ‘আমার ভূমিকা পরিষ্কার। অন্য গোলরক্ষকদের সহায়তা করা ও প্রয়োজন হলে নিজের সেরাটা দেওয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X