কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসছে বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্সকে বড় ধরনের সতর্কবার্তা দিল আইভরি কোস্ট।

বৃহস্পতিবার (৪ জুন) নানতেঁসে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দলটি ২-১ গোলে হারিয়েছে ফরাসিদের। ঐতিহাসিক এই জয়ে নায়ক ছিলেন ২৩ বছর বয়সী স্ট্রাসবার্গ ডিফেন্ডার গুয়েলা দুয়ে।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল ফ্রান্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির দুর্দান্ত এক গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে দিদিয়ের দেশমের শিষ্যরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগায় আইভরি কোস্ট।

৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনোকে পরাস্ত করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, তার ছোট ভাই দেজিরে দুয়ে বর্তমানে ফ্রান্স জাতীয় দল ও পিএসজির হয়ে খেলেন। ফলে এক অর্থে ভাইয়ের দলের বিপক্ষেই গোল করেন তিনি।

সমতা ফেরানোর পরও থামেননি গুয়েলা দুয়ে। তার দারুণ এক ক্রস থেকে ডি-বক্সের ভেতরে আলতো ট্যাপ-ইনে আইভরি কোস্টের জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো। ফ্রান্সের বিপক্ষে এটি আইভরি কোস্টের ফুটবল ইতিহাসের প্রথম জয়।

এই হারের মধ্য দিয়ে ফ্রান্সের টানা ৯ ম্যাচের অপরাজিত যাত্রার ইতি ঘটল। দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয় ফরাসিদের। পরিস্থিতি সামাল দিতে দেশম দ্বিতীয়ার্ধেই প্রায় ১০টি পরিবর্তন আনেন। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়।

ফ্রান্সের জন্য স্বস্তির একমাত্র বিষয় ছিল গোলদাতা রায়ান চেরকির উজ্জ্বল পারফরম্যান্স। তার এই নৈপুণ্য ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেছে। ১৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। আর ধাক্কা খাওয়া ফ্রান্স আগামী সোমবার (৮ জুন) লিলিতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১২

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৩

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৫

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৮

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৯

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

২০
X