স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

ইয়ামাল, মেসি এবং নেইমার। ছবি : সংগৃহীত
ইয়ামাল, মেসি এবং নেইমার। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে। এরই মধ্যে বিভিন্ন বেটিং সংস্থা ও বিশ্লেষকদের পূর্বাভাসে উঠে এসেছে সম্ভাব্য শিরোপা জয়ের দাবিদারদের নাম।

বেটিং অডস অনুযায়ী, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। স্পেনের শিরোপা জয়ের সম্ভাব্যতা ৬.০০ আর ফ্রান্সের ৫.৫০।

ইউরো ২০২৪ জয়ের পর দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে স্পেন। তবে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের মতো তারকায় ভরপুর ফ্রান্সকে অনেকেই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল মনে করছেন।

ইংল্যান্ডও শিরোপা প্রত্যাশীদের তালিকায় রয়েছে। থমাস টুখেলের অধীনে নতুন যাত্রা শুরু করা দলটির সম্ভাব্যতা ৭.৫০। তবে বড় টুর্নামেন্টে শেষ ধাপে এসে ব্যর্থ হওয়ার ইতিহাস এখনো তাদের পিছু ছাড়েনি।

দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের মধ্যে ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্যতা সমান, ১০.০০। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলকে সম্ভাব্য চমকপ্রদ দল হিসেবে দেখা হচ্ছে। আর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। পর্তুগালও রয়েছে আলোচনায়। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস এবং নতুন প্রজন্মের তারকাদের নিয়ে গড়া দলটির সম্ভাব্যতা ১১.০০।

এদিকে বিশ্লেষকদের মতে, নরওয়ে, কলম্বিয়া ও জাপান হতে পারে এবারের আসরের ‘ডার্ক হর্স’। বিশেষ করে আর্লিং হালান্ডের নরওয়ে এবং লুইস দিয়াজের কলম্বিয়াকে অবহেলা করার সুযোগ নেই।

চমক দেখানোর সম্ভাব্য দলের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, সেনেগাল ও তুরস্ক। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ঘরের মাঠের সুবিধা পেতে পারে, আর শক্তিশালী রক্ষণভাগের কারণে ইকুয়েডরকে নিয়েও আশাবাদী অনেক বিশ্লেষক।

বিশ্বকাপের ইতিহাস বলছে, শেষ পর্যন্ত শিরোপা জিততে শুধু তারকাখচিত দলই যথেষ্ট নয়; প্রয়োজন ভারসাম্য, গভীরতা, অভিজ্ঞতা এবং কিছুটা ভাগ্যেরও। তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগে যতই হিসাব-নিকাশ থাকুক, চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X