স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

মেসির সঙ্গে ডি মারিয়া। ছবি : সংগৃহীত
মেসির সঙ্গে ডি মারিয়া। ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি— লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কে সেরা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া।

২০২২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ডি মারিয়া জানিয়েছেন, তার কাছে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে। কারণ মেসির প্রতিভা স্বাভাবিক ও ঈশ্বরপ্রদত্ত, যেখানে রোনালদোকে সেই পর্যায়ে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘আমার কাছে লিও মেসি ক্রিস্টিয়ানোর চেয়ে এগিয়ে। কারণ সে যা করে, সবকিছুই স্বাভাবিকভাবে আসে। অন্যদিকে ক্রিস্টিয়ানোকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে সেই উচ্চতায় পৌঁছাতে।’

এই মন্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ডি মারিয়া ফুটবল ইতিহাসের বিরল কয়েকজন খেলোয়াড়ের একজন, যিনি ক্যারিয়ারে মেসি ও রোনালদো— দুজনের সঙ্গেই দীর্ঘ সময় খেলেছেন।

রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদোর সঙ্গে খেলেছেন ডি মারিয়া। হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তির অধীনে দুজন মিলে গড়ে তুলেছিলেন দুর্দান্ত জুটি। ২০১৪ সালে রিয়ালের ঐতিহাসিক ‘লা ডেসিমা’ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

অন্যদিকে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন ডি মারিয়া। এই সময়ে তারা একসঙ্গে জিতেছেন অলিম্পিক স্বর্ণপদক, কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ।

মেসিকে এগিয়ে রাখলেও রোনালদোর কৃতিত্ব খাটো করেননি ডি মারিয়া। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে শুধু মেসির সমকক্ষ হওয়ার জন্য। কিন্তু মেসির প্রতিভা একেবারেই স্বাভাবিক, যেন ঈশ্বরের দেওয়া উপহার।’

ডি মারিয়ার মতে, আধুনিক ফুটবলে মেসি ও রোনালদো দুজনই অনন্য উচ্চতায় অবস্থান করছেন। তাদের সঙ্গে তুলনা করা যায় শুধু আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১২

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৩

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৪

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৫

ভোরে ঝরল ৪ প্রাণ

১৬

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৭

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৮

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৯

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

২০
X