স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই অর্জনের সঙ্গে সামনে চলে এসেছে একটি পুরোনো এবং অস্বস্তিকর পরিসংখ্যান, যা নতুন করে ভাবাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের।

গতরাতে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের ২-১ গোলের পরাজয়ের ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দল। স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে, আর ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে।

কিন্তু ইতিহাস বলছে, ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। অর্থাৎ, বিশ্বকাপের আগে শীর্ষ র‌্যাঙ্কধারী দলগুলোর জন্য যেন এক অদৃশ্য অভিশাপ কাজ করেছে।

এই পরিসংখ্যান আর্জেন্টিনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের সময় তাদের অবস্থান ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। এবার তারা বিশ্বকাপে যাচ্ছে বিশ্বের এক নম্বর দল হিসেবে।

অবশ্য আর্জেন্টিনার আত্মবিশ্বাসের জায়গাও কম নয়। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি গত কয়েক বছরে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছে। বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছে তারা। দলের নেতৃত্বে আছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কাগজে-কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হওয়ায় সহজেই নকআউট পর্বে ওঠার আশা করছে তারা।

তবে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে শুধু প্রতিপক্ষের সঙ্গেই নয়, লড়তে হবে ইতিহাসের সঙ্গেও। এখন দেখার বিষয়, মেসিদের দল ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X