বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগার ২০২৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিন ইয়ামাল। শুক্রবার(৫জুন) এই ঘোষণা দিয়েছে লা লিগা।

মাত্র ১৮ বছর বয়সেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বার্সেলোনাকে ঘরোয়া শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ উইঙ্গার। চলতি মৌসুমে তিনি লা লিগায় ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইয়ামাল। এর আগে বৃহস্পতিবার বার্সেলোনার প্রধান কোচ হানসি ফ্লিক লা লিগার বর্ষসেরা কোচের স্বীকৃতি পান।

ইয়ামালকে নিয়ে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তিনি সবসময়ই বড় হুমকি। তার গতি, দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষার মুখে ফেলে। গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করে তিনি লিগের অন্যতম সেরা সৃষ্টিশীল খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

মৌসুমজুড়ে কয়েকবার কুঁচকির চোটে ভুগলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠছেন ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ছয়টি ম্যাচে খেলতে না পারলেও আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে আলোড়ন তোলা ইয়ামাল ইতোমধ্যে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন। তিনি ইউরো স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্ব ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X