বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ ভারতে সরাসরি সম্প্রচারের অফিশিয়াল ঘোষণা এসেছে। আর এই মহাযজ্ঞের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় মিডিয়া জায়ান্ট ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড।

টেলিভিশন পর্দায় খেলা দেখানোর জন্য জি গ্রুপ তাদের নতুন চারটি স্পোর্টস চ্যানেল ব্যবহার করবে। অন্যদিকে অনলাইন ও মোবাইলে খেলাগুলো সরাসরি লাইভ-স্ট্রিমিং করা যাবে জি ফাইভ অ্যাপ ও ওয়েবসাইটে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। খেলা শুরু হতে যখন দুই সপ্তাহেরও কম সময় বাকি, ঠিক তখনই এই বড় চুক্তিটি সম্পন্ন হলো। এবারের আসরটি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেখানে ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।

আনুষ্ঠানিকভাবে এই চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা না হলেও, বিভিন্ন সূত্র জানাচ্ছে যে চুক্তিটি প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩২০ কোটি রুপি) মধ্যে সম্পন্ন হয়েছে।

ফিফা শুরুতে ভারতের বাজারের জন্য এই স্বত্বের মূল্য নির্ধারণ করেছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। তবে বেশিরভাগ ম্যাচ ভারতের সময় অনুযায়ী মধ্যরাতের পর অনুষ্ঠিত হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা কম হওয়ার আশঙ্কায় বড় বড় মিডিয়া গ্রুপগুলো শুরুতে খুব একটা আগ্রহ দেখায়নি।

পরবর্তীতে ফিফা তাদের দাম কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার ‘সনি’ এবার এই দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। অন্যদিকে ২০২২ সালের কাতার বিশ্বকাপ দেখানো রিলায়েন্সের মালিকানাধীন 'জিওস্টার' এই স্বত্বের জন্য মাত্র ২০ মিলিয়ন ডলার বিড করেছিল। সেই সুযোগেই বাজিমাত করলো জি নেটওয়ার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X