স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ছবি : সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুই বারের চ্যাম্পিয়ন। আজ স্বাগতিক ভারতকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবেন মারিয়ারা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন করছেন। নেপালের বিপক্ষে খেলা সেমিফাইনালের একাদশ থেকে ফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন।

সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আফিদা খন্দকার গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে না থাকলেও তাকে ফাইনালে আবার রেখেছেন কোচ বাটলার। বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। পরের সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে দুই বার টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের।

বাংলাদেশের একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১২

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৫

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৬

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৭

১১ রানে হারল বাংলাদেশ

১৮

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৯

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

২০
X